ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে জ্ঞানের আলো সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • 170

চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারসংলগ্ন মোল্লাকান্দি যুবসমাজ নুরু হক মনজিলা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে জ্ঞানের আলো সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক ও মানবিক এ কর্মসূচিতে এলাকার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

আয়োজকরা জানান, নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়, যা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবসেবামূলক এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জ্ঞানের আলো সংগঠন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাইমচরে জ্ঞানের আলো সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ০১:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬