ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী মানববন্ধনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • 104

চাঁদপুর প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ও বন্ধুসভার সহযোগিতায় আজ শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের সড়ক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে (লেকের পাড়ে) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চাঁদপুরে এই মাদক বিরোধী মানববন্ধনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। প্রথম আলো চাঁদপুর বন্ধু সভার সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো.রবিউল হাসান, সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান, রাসেল খন্দকার প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মাদক সমাজের এখন সবচেয়ে বড় একটা সমস্যা। এ সমস্যা দূর করতে আমরা প্রশাসনের যারা আছি তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে নানা ধরনের কাজ করছি। আমি মনে করি প্রথমে ধূমপান থেকেই মাদকাসক্ত হয়ে উঠে একজন মানুষ। এ জন্য আমরা জেলা ও পুলিশ প্রশাসন সেই দিকেই সবচেয়ে বেশি নজর দিচ্ছে। এ ব্যাপারে প্রতিটি পরিবারকেও সচেতন করে তুলতে কাজ করছি।

পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, মাদক একটি পরিবার নয়,পুরো সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমরা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। কাউকেই ছাড় দিচ্ছি না, আর দেব না। চাঁদপুরে হয় মাদক থাকবে, নইলে পুলিশ থাকবে। এই চিন্তা মাথায় নিয়ে প্রতিদিন আমরা চাঁদপুরে চিরুনি অভিযান চালাচ্ছি। যেন চাঁদপুরে আর কোন মাদক সেবি বা কারবারি না থাকে। মানববন্ধন শেষে অতিথিরা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও অঙ্গীকার সংলগ্ন রেললাইন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী মানববন্ধনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

আপডেট : ০৬:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬