হাজীগঞ্জ উপজেলা রাজারগাঁও ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে প্রয়াত বিএনপির নেতৃবৃন্দের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় ইউনিয়নের বিভিন্ন কবরস্থানে গিয়ে প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন যুবদলের নেতাকর্মীরা।

এ সময় তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে সমবেদনা জানান।
রাজাগাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইব্রাহিম কাজী মামুন বলেন, “আমরা রাজারগাঁও মুকুন্দসার গ্রামের সন্তান হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মরহুম শাহ আলম, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মনসুর আলম প্রধানীয়া, পশ্চিম রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সোবহান মাস্টার, সদ্য প্রয়াত রফিক মেম্বার এবং জুলাই অভ্যুত্থান ‘২৪-এর শহীদ রাসেল বকাউলের কবর জিয়ারত করেছি।
আল্লাহ তাআলার কাছে তাদের সকলের মাগফিরাত কামনা করছি। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই আমরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি।
প্রয়াত নেতৃবৃন্দের আদর্শ ও সাংগঠনিক স্বপ্ন বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করব। আল্লাহ তাআলা ওনাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
এ সময় উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া,মো. আবদুল জলিল মেম্বার, মো. শাহাদাত হোসেন বকাউল, সাংগঠনিক সম্পাদক মো. নাছির মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক,মো. সাব্বির খান,যুবদল নেতা আরিফ তফদার,শরিফ সরকার, ইউনিয়ন যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংগঠনের নতুন পথচলা শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। তারা প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আদর্শকে ধারণ করে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।




























