ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বৃক্ষরোপন

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রতিপাদ্যে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন করা হয়েছে। জলবায়ু সচেতনতা ও দেশব্যাপী একযোগে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় সোমবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয়ে প্রাঙ্গণে চারাগাছ রোপনের মধ্য দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে এদিন বৃক্ষরোপন পূর্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপস্থিতির বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ প্রতি গুরুত্বারোপ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম উপস্থিত ছিলেন।

এছাড়া বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণের মাধ্যমে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ সবুজায়ন কার্যক্রম শুরু হয়েছে

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বৃক্ষরোপন

আপডেট : ১০:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬