ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্ট অপারেটিভ রুম’সহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকলে হাসপাতাল বন্ধ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 140

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে জুন মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা ই-সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজীগঞ্জে সম্প্রতি একটি প্রাইভেট হাসপাতালে একজন প্রসূতি মায়ের মৃত্যু ও মামলার ঘটনায় ব্যাপক আলোচনা হয়।

ওই আলোচনার প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় জেলা ও উপজেলার চিকিৎসকদের নিয়ে গঠিত তদন্ত কমিটি গতকাল সোমবার হাসপাতালটি পরিদর্শন করে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর সার্বিক বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।

তিনি বলেন, বিষয়টির প্রেক্ষিতে গত ২২ জুন সকল প্রাইভেট চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিঠি ইস্যু করেছি। এতে বলা হয়েছে, যেসব প্রাইভেট প্রতিষ্ঠান মেজর ও মাইনর অপারেশন করে। ওইসব প্রতিষ্ঠানে পোস্ট অপারেটিভ কক্ষ, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও দক্ষ নার্স’সহ অন্যান্য স্টাফ না থাকলে হাসপাতাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এসময় তিনি জানান, উপজেলায় ৩২টি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫টি হাসপাতাল ও ১৭টি ডায়াগণস্টিক সেন্টার। এই ১৫টি হাসপাতালে নিয়মিত হচ্ছে সিজার’সহ মাইনর ও মেজর অপারেশন হচ্ছে।

এদিকে সভায় মাদক প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ এবং আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছার জন্য হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়।

সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এ রহিম পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

পোস্ট অপারেটিভ রুম’সহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকলে হাসপাতাল বন্ধ

আপডেট : ০৮:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬