ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কৃষকদের মাঝে গাছের চারা, বীজ, সার ও কীটনাশক বিতরণ

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি  এবং সারাদেশে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ১ হাজার ৬১৫ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, উন্নতমানের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

বিতরণ কার্যক্রমে ৩৫০ জন কৃষকের মাঝে ধানের বীজ, ৮০ জনকে মরিচের বীজ, ২২০ জনকে নারিকেলের চারা, ১০০ জনকে আম ও কাঁঠালের চারা, ৪০ জনকে মাল্টার চারা, ২০০ জনকে অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ২৫ জনকে লেবুর চারা প্রদান করা হয়। এছাড়াও উপকারভোগী কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার ও কীটনাশকও বিতরণ করা হয়।
বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক সরওয়ার আলম ভুলু মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন পাটোয়ারী, মো. আহসানুজ্জামান, আবুর বাসার সরকার, মো. ইমন হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে কৃষকদের মাঝে গাছের চারা, বীজ, সার ও কীটনাশক বিতরণ

আপডেট : ১০:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬