ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানের সামরিক বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা করল ইরান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 134

গেল দুইদিনে ইরানের দেড় শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন হামলার জবাবে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

বাহিনীটির এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তারা ‘মার্কিন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি বলেছে, হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হবে। এর আগে জর্ডান জানিয়েছিল, তারা ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ইরানে মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নতুন করে মার্কিন হামলা শুরুর পর পাল্টাপাল্টি হামলার ফলে বরাবরের মতো হুমকির মুখে পড়েছে যুদ্ধবিরতি এবং স্থায়ী চুক্তি।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

জর্ডানের সামরিক বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা করল ইরান

আপডেট : ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬