ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে ভয়াবহ হামলা ইরানের, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 121

ছবি-সংগৃহিত

কুয়েতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, ড্রোনের মাধ্যমে চালানো ওই হামলায় যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ওই অভিযানে তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে বাহিনীটি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই রোববার (১২ জুলাই) এ দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘ড্রোনের মাধ্যমে চালানো নির্ভুল অভিযানে’ যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্সকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, উৎক্ষেপণ ব্যবস্থাগুলো এবং সেগুলোর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পড ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইরানে হামলার জন্য প্রস্তুত ছিল।

আইআরজিসি আরও দাবি করেছে, ওই অভিযানে তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে এ তথ্যের ভিত্তি হিসেবে তারা অনানুষ্ঠানিক সূত্রের কথা উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক হামলা এবং ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের সময় যুক্তরাষ্ট্রের স্বল্প-পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছিল।

তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা কুয়েতের কর্তৃপক্ষ।

এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের তিনটি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) পরিচালিত একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। তবে এসব হামলার জন্য কারা দায়ী, তা উল্লেখ করেনি কুয়েত।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

কুয়েতে ভয়াবহ হামলা ইরানের, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস

আপডেট : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬