ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 103

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড (পূর্ব মকিমাবাদ)-এর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ক্যামবিয়ান স্কুল সংলগ্ন এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর মো. শাহ আলম এবং সঞ্চালনা করেন মো. মাসুদ সর্দার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. মনির হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনির হোসেন খান বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ছোবলে আমাদের যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে।” এই প্রতিপাদ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগই পারে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সবাইকে মাদককে ‘না’ বলার আহ্বান জানান।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমাজসেবী,তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন মো. মাইনউদ্দিন মুক্তা, মো. কবির হোসেন সর্দার, মো. ইমাম হোসেন সর্দার, মো. আবুল কালাম সর্দার, মো. কাউছার সর্দার, মো. শাহজাহান মল্লিক, মো. শহিদুল ইসলাম, দিদারুল আলম পলাশসহ এলাকার বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; বরং পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১০:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬