ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য নিজস্ব কার্যালয় স্থাপন করা হবে-আলহাজ্ব মো. হাসান মিয়াজী 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 116
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সমর্থন প্রত্যাশী, সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পৌরসভাধীন ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় বয়োজ্যেষ্ঠ আউয়াল সর্দারের সভাপতিত্বে খাটরা রেফায়ী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, দলীয় সমর্থন ও আপনাদের ভোটে আমি মেয়র নির্বাচিত হলে আপনাদের উপস্থাপিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে সমাধান করবো।
তিনি বলে, নাগরিক সেবা সহজীকরণে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য নিজস্ব কার্যালয় স্থাপন করা হবে। এতে করে একদিকে কাউন্সিলরদের সাথে নাগরিকদের যোগাযোগ বাড়বে। অপরদিকে পৌরসভায় না গিয়ে অনেকগুলো সেবা আপনারা বাড়ির পাশে পেয়ে যাবেন। যার ফলে আপনাদের ভোগান্তির কমার পাশাপাশি সময় ও খরচ দুটিই কমে যাবে।
সাইফুল ইসলামের উপস্থাপনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, স্থানীয় ও এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক ছাত্রনেতা আবু ইউছুফ, বিএনপি নেতা আনোয়ার মিজি, স্থানীয় তাজুল ইসলাম বেপারী, জামাল তাপদার, ফখরুল ইসলাম কবির। বক্তব্য শেষে পৌরবাসী’সহ দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মাও. এহতেশামুল হক। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় লোকজন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন, সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।
তার এই গণসংযোগে ব্যাপক সাড়া ও জনসম্পৃক্ততা মিলেছে। গণসংযোগকালে তিনি স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। ধারাবাহিকভাবে তিনি বাকি ওয়ার্ডগুলোতে গণসংযোগ করবেন বলে সংবাদকর্মীদের জানান মোহাম্মদ হাসান মিয়াজী।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য নিজস্ব কার্যালয় স্থাপন করা হবে-আলহাজ্ব মো. হাসান মিয়াজী 

আপডেট : ১০:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬