ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকিলায় লিজকৃত জমিতে অন্যপক্ষ টয়লেট নির্মানের চেষ্ট, নিষেধাজ্ঞা জারি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 217

হাজীগঞ্জের সওজের লীজকৃত জমিতে আরেক পক্ষের টয়লেট নির্মান রুখে দিয়েছে আদালতের একটি নিষেধাজ্ঞা। এতে করে ভূক্ত্ভোগীর মাঝে স্বস্তি ফিরেছে। গত কয়েক সপ্তাহ ধরে এমন কান্ডে দিশেহারা হয়ে পড়েন টয়লেট নির্মানস্থলেন পিছনের জমির মালিক তথা সওজের লীজ গ্রহীতা। ঘটনাটি উপজেলার খোদ বাকিলা মধ্য বাজারের। নিষেধাজ্ঞা বিষয়ে হাজীগঞ্জ থানার একজন উপ পরিদর্শক মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগকারী ও লীজ গ্রহীতা বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে হুমায়ুন কবির। তিনি অভিযোগে জানান, নালিশী সম্পত্তি বিগত ১৮/০৩/২০২৬ইং তারিখে নির্বাহী প্রকৌশলী, সড়ক, চাঁদপুর সড়ক বিভাগ, চাঁদপুর বরাবরে ইজারার অনুমতির দরখাস্তের মাধ্যমে বিগত ১৩/০৭/২০২৬ইং তারিখে সড়ক অধিদপ্তর হইতে আবাসিক প্রবেশ পথ হিসাবে ২৩২৯ দাগে .০৭২৭ একর ভূমি ইজারা নেন। এ সম্পত্তির পেছনের অংশে হুমায়ুন কবিরের মালিকীয় দখলীয় সম্পত্তি রয়েছে। কিন্তু প্রতিপক্ষগণ বাকিলা বাজারের ব্যবসায়ী কমিটির সদস্য হওয়ায় জোর ও ক্ষমতা দেখিয়ে সরকারী লিজকৃত নালিশী ভূমির উপর জোরপূর্বক টয়লেট নির্মাণ করার পায়তারা করে আসছে। উক্ত বাকিলা বাজারে আরেকটি টয়লেট থাকা স্বত্ত্বেও প্রতিপক্ষগণ প্রার্থীর লিজকৃত ভূমিতে জোরপূর্বক অন্যায় ভাবে বর্তমানে টয়লেট নির্মাণ করার জন্য প্রকাশ্যে ও গোপনে হুমকি ধমকি প্রদান করিয়া আসছে। এমন অবস্থায় উক্ত সম্পত্তিতে টয়লেট নির্মান কাজ বন্ধ রাখতে আদালতের দারস্থ হন হুমায়ুন কবির।
সরজমিনে গেলে দেখা যায়, উক্ত সম্পত্তিতে ইতিমধ্যে মাটি কেটে গর্ত করে পাশে ইটের কনা ও বালি এনে জমা করা হয়েছে। গর্তের ভিতরে ইটের গাথুঁনি দিয়ে উত্তর দক্ষিনে সরু ও লম্বা লম্বি একটি বক্স করা হয়েছে। পাশের গর্তে পানি জমে রয়েছে এমনকি গর্ত করতে গিয়ে মাটি ফেলে বাজারের পানি নামার ড্রেন ভরাট করে ফেলা হয়েছে।

হুমায়ুন কবিরের অভিযোগে প্রতিপক্ষ করা হয়েছে রুইদাস বনিক, রোডস্ এন্ড হাইওয়ে অধিদপ্তর, উপজেলা হাজীগঞ্জ শাখা, হাজীগঞ্জকে।

এ বিষয়ে রুহিদাস বণিক জানান, এ রকম কোন কাজই আমি বা আমার প্রতিষ্ঠান করে না তাই আমি এ বিষয়ে কিছু জানিনা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, আদালতের নিষেধাজ্ঞার বিষয় জানাতে আজকে একজন অফিসারকে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

বাকিলায় লিজকৃত জমিতে অন্যপক্ষ টয়লেট নির্মানের চেষ্ট, নিষেধাজ্ঞা জারি

আপডেট : ০৯:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬