ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 129

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফল উৎসবের মাধ্যমে আমরা দেশী ও বিদেশী ফলের পরিচিতি এবং পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারি। আমরা যারা অভিভাবক রয়েছি, তারা আমাদের সন্তান ও শিক্ষার্থীদের সচেতন করবো। তাদের মাঝে দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরবো।
তিনি বলেন, আমাদের সন্তানেরা যে হারে জাঙ্কফুড গ্রহণ করছে। তা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। কারণ, অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণের ফলে শরীরে স্থূলতা, হজমে সমস্যা’সহ আমরা নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছি। তাই, আমরা দেশীয় ফল গ্রহণ করবো এবং শিশুদের ফল গ্রহণে উৎসাহিত করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি’র ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, বিদ্যালয়ের সহ-সভাপতি কাজী জিয়াউর রহমান।
সহকারী শিক্ষক আবু সাঈদ সুমনের উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুনতাহা তাসনিম রুহি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. বেলাল হাসান।
এসময় অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরী, পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল বাশার সাইফুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শারমিন আক্তার, ইমরান হোসেন, উম্মে ছালমা, সালমা আক্তার, ফারুক হোসেন বাদল, আবুল কাশেম ও মোহাম্মদ মাহবুবুল আলম’সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব

আপডেট : ০৯:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬