ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে পুলিশ হেফাজতে ইমামের মৃত্যুর ঘটনায় মামলা প্রস্তুতি, বিচার ও নিরাপত্তার দাবি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • 151

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া ইমাম মাওলানা মিজানুর রহমানের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নিহতের ছেলে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, তাঁর বাবার মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে পরিবার আদালতের শরণাপন্ন হবে। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় জানাজা শেষে বাইতুল হামদ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মাওলানা মিজানুর রহমানকে দাফন করা হয়। দাফনের পর আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর কবর জিয়ারত করেন।

নিহতের ছোট ভাই আনিসুর রহমান কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন, “আমরা আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি আমার ভাবি ও ভাতিজার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।”

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, যাঁরা আগে মাওলানা মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না। একইভাবে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করা কয়েকজন ব্যক্তিও স্বেচ্ছায় এলাকা ছেড়েছেন বলে এলাকাবাসীর দাবি।

উল্লেখ্য, বুধবার রাতে পুলিশ হেফাজতে মাওলানা মিজানুর রহমানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ফরিদগঞ্জে পুলিশ হেফাজতে ইমামের মৃত্যুর ঘটনায় মামলা প্রস্তুতি, বিচার ও নিরাপত্তার দাবি

আপডেট : ১০:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬