ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 509

ছবি-ত্রিনদী

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা। এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে চাঁদপুরে অংশগ্রহণ করে জেলার প্রধান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।

রোববার (২ আগস্ট) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের হাত থেকে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের সনদপত্র গ্রহণ করেন। এসময় এক প্রতিক্রিয়ায় রোকেয়া সুলতানা বলেন, এই অর্জন আমার ব্যক্তিগত নয়, এটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, হাজীগঞ্জের প্রধান শিক্ষক হিসেবে চাঁদপুর জেলার প্রায় দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ায় নিজেকে গর্বিত মনে করি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা চাই।

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ জেলা পর্যায়ে ১৭টি ক্যাটাগরিতে শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীকে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়।

গত ২০ মে চাঁদপুর প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ও ও নিশ্চিত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ

আপডেট : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬