হাজীগঞ্জের ৩ নং কালোচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি উত্তর পাড়া ১২২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল মজুমদারের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ৩ নং কালোচোঁ উত্তর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম মজুমদার, মো. সিরাজুল ইসলাম সরদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লেয়াকত, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মিজি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মহিউদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য মো. হাজী বাবুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এমদাদ হোসেন প্রধানীয়া, সহ-সাধারণ সম্পাদকমো. নবির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজান খান, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মাদকের বিরুদ্ধে তাঁদের ‘জিরো টলারেন্স’ অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে তাঁরা বলেন, তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
এছাড়া সংসদ সদস্য মমিনুল হকের মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স অবস্থান বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।



























