ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি এন্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 119

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ, সাহস ও সংগ্রাম ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে, দেশের প্রয়োজনে, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও বৈষম্যহীন দেশ গঠনে জনগণ কিভাবে এক ও ঐক্যবদ্ধ হতে পারে।

সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান’সহ শিক্ষার্থীরা।

বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের মাগফেরাত, আহতদের সুস্থতা ও দীর্ঘায়ূ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুছ শাহাদাত। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি এন্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট : ১০:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬