ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 135

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক।

প্রধান অতিথি হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং রোগীদের হয়রানি কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১’শ শয্যায় উন্নীত করা হচ্ছে। একশ শয্যায় উন্নীত হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, পৌর যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাসেল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রোগীদের স্বজনরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

হাসপাতালে পৌঁছে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সাথে বিভিন্ন সমস্য নিয়ে কথা বলেন।

তিনি রোগীর স্বজনদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

আপডেট : ০২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬