ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 111

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলনকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত কুমিল্লা বিভাগ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৬ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মো. মিজানুর রহমান মিলনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তার মেধা, শ্রম, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের স্বার্থবিরোধী কোনো কার্যকলাপ থেকে বিরত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাকে আহ্বান জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. মিজানুর রহমান মিলন বলেন, “আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা অত্যন্ত সম্মানের। সংগঠনের নেতৃবৃন্দ যে প্রত্যাশা নিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তা আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ন্যায্য অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় সংগঠনের পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর ও জনবান্ধব করতে জনপ্রতিনিধিদের মধ্যে ঐক্য ও সমন্বয় প্রয়োজন। নতুন দায়িত্বের মাধ্যমে সেই ঐক্য ও সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করব।”

এদিকে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্ব পাওয়ায় চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলনকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত

আপডেট : ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬