ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৮৫জন অসহায় দুঃস্থ পেলো ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত ৪ লাখ ৮৫ হাজার টাকা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 116

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে ৮৫জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৪ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) হাজীগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অসহায় পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক ও গাছের চারা তুলে দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত অর্থ থেকে অসহায় পরিবারের মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুর্যোগ ও বিভিন্ন সংকটে থাকা অসহায় পরিবারগুলো এ সহায়তার মাধ্যমে কিছুটা উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সুবিধাভোগীদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়। গাছের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

হাজীগঞ্জে ৮৫জন অসহায় দুঃস্থ পেলো ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত ৪ লাখ ৮৫ হাজার টাকা

আপডেট : ০৯:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬