আগামী ২৯ আগস্ট ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হইবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থী ও ভোটারদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তফসিল ঘোষণার পূর্ব থেকে মন জয় করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
১১ আগস্ট মঙ্গলবার ও ১২ আগস্ট বুধবার ২ দিনে বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করেছেন ৪২জন। আগামীকাল বৃহস্পতিবারও মনোনয়নপত্র ক্রয় করা যাবে।

যারা এ পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় করেছেন তারা হলেন, সভাপতি পদে সালাহউদ্দিন ফারুক মামুন, সহ-সভাপতি পদে হাজী মিজানুর রহমান, ওমর ফারুক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কাজী জিয়া উর রহমান, আল আমিন সর্দার বাবু, সহ-সাধারণ সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী, শিল্প বিষয়ক সম্পাদক পদে তানভীর হোসেন, শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলামসহ ২জন, বাণিজ্য সম্পাদক আবদুল মজিদ, আশরাফ আলী, মো. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক পদে আরমান তালুকদার, কাউসার আহমেদ, ক্রীড়া সম্পাদক শরীফুল ইসলাম, মেহেদি হাসান, শফিকুল ইসলাম, কমিশনার পদে মিজানুর রহমান, মোস্তফা, মো. মনির হোসেন, আবু সালেহ সবুজ, জাকির হোসেন, রবিউল ইসলাম, মনির হোসেন, আবদুল হান্নান, জাহাঙ্গীর আলম, কবির হোসেন, খোরশেদ আলম, জাকির হোসেন, মনির হোসেন, খোরশেদ আলম, বিল্লাল হোসেন, আ. রহিম, মো. মহিউদ্দিন, আবদুল হান্নান, ওয়ালি উল্যাহ মিয়াজী, আবদুল্লাহ।
গত ১০ আগস্ট সোমবার বিকালে নির্বাচনী তফসিল ঘোষণা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইবনে আল জায়েদ হোসেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ১১, ১২ ও ১৩ আগস্ট, দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ১৯ আগস্ট প্রকাশ এবং প্রতীক বরাদ্দ ২০ আগস্ট অনুষ্ঠিত হইবে।
তফসিল অনুযায়ী আগামি ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হইবে।




























