ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে প্রবাসির স্ত্রী উধাও

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 411

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গাজী বাড়ির বাসিন্দা মনির হোসেন তার স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, তার অনুপস্থিতির সুযোগে স্ত্রী দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক তেলিসাইর (ঠাকুর বাড়ি) এলাকার আবদুর রবের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে মনির হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি পুত্র সন্তান রয়েছে।

লিখিত অভিযোগে মনির হোসেন উল্লেখ করেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন এবং বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের চেষ্টা করেও তিনি কোনো ইতিবাচক ফল পাননি বলে অভিযোগে উল্লেখ করেন। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগকারী আরও জানান, তিনি প্রবাসে থাকাকালে স্ত্রীকে নিয়মিত টাকা-পয়সা ও স্বর্ণালংকার প্রদান করেছেন। গত ৬ জুন সকাল আনুমানিক ৭টার দিকে শ্বশুর-শাশুড়ির প্ররোচনায় তার স্ত্রী গচ্ছিত নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালংকার (অভিযোগ অনুযায়ী আনুমানিক মূল্য ২০ লাখ টাকা) এবং ঘরের অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে দুই সন্তানসহ অন্যত্র চলে যান।

তিনি বলেন, ঘটনার পর স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তিনি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

তবে এ বিষয়ে অভিযোগে উল্লিখিত বিবাদীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে প্রবাসির স্ত্রী উধাও

আপডেট : ০২:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬