ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ

“মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে”

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 135

চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। মাদকাসক্তি কোনো ব্যক্তির একার সমস্যা নয়; এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো কৈশোর ও তারুণ্য। এ সময় কোনোভাবেই মাদকের সংস্পর্শে আসা যাবে না। মাদক থেকে দূরে থেকে লেখাপড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

বিশেষ অতিথির বক্তব্যে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, তার সঙ্গে একটি পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিক্ষার্থী বা তরুণ যেন মাদকের দিকে না যায়, সেদিকে অভিভাবক ও শিক্ষকদের বিশেষ নজর রাখতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদককে না বলতে হবে এবং মাদক ব্যবসা ও মাদকসেবনের বিষয়ে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে রয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আকবর হোসেন, প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ এবং বিএনপি নেতা আবদুল মান্নান

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল আহসান পাটোয়ারি, বিএনপি নেতা মোশারফ হোসেন মিন্টু, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইব্রাহীম খান, সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মাদকবিরোধী স্লোগান দেয়। এ সময় “মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন”, “মাদকমুক্ত সমাজ গড়তে সবাই এগিয়ে আসুন”—এমন নানা স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

বক্তারা বলেন, একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে মাদককে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠতে পারে একটি মাদকমুক্ত সমাজ।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ

“মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে”

আপডেট : ০৮:৪১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬