ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝগড়ার পর পুলিশকে কল করে জাল টাকাসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 185

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৪টি ৫০০ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম শাহ আলম (৩৫)। তিনি একই ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে। তার স্ত্রীর দেওয়া তথ্যর ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও জাল টাকাসংক্রান্ত দুটি মামলা হয়েছিল। এ দুই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে শাহ আলমকে একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২৭ হাজার টাকা মূল্যমানের জাল নোট পাওয়া যায়। তার স্ত্রীই ফোন করে পুলিশকে ডেকেছিলেন।

লোহাগাড়া থানার এসআই আজিজুল হক বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনায় ৯৯৯ নম্বরে কল করেন শাহ আলমের স্ত্রী জান্নাত আরা বেগম। পরে স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে জাল নোটসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়। স্ত্রীর অভিযোগ, শাহ আলম তাকে জাল ব্যবসার কাজে যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, জাল নোটসংক্রান্ত দুটি মামলায় শাহ আলম বর্তমানে জামিনে রয়েছেন। জাল নোট সরবরাহ ও লেনদেনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ঝগড়ার পর পুলিশকে কল করে জাল টাকাসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

আপডেট : ০১:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬