ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব নিয়ে হাজীগঞ্জে আলোচনা সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 102

রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব নিয়ে হাজীগঞ্জে আলোচনা সভা

রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উদার মূল্যবোধের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উদার মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। মতের ভিন্নতা থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করা প্রয়োজন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আখন্দ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহবুব আবসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম, আমিন মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস এবং ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

এ সময় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব নিয়ে হাজীগঞ্জে আলোচনা সভা

আপডেট : ০২:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬