ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 175

ছবি- প্রেসবিজ্ঞপ্তি থেকে নেয়া

চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের হাটিলা এলাকার আমিরের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিল্লাল হোসেন উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাড়িয়াইন (বেপারী বাড়ি) এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন হিসেবে বিল্লাল হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার দখল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১৮ আগস্ট ২০২৬ তারিখে হাজীগঞ্জ থানার মামলা নম্বর-২২ হিসেবে রুজু করা হয়। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারা প্রযোজ্য করা হয়েছে।

গ্রেপ্তার বিল্লাল হোসেনকে মঙ্গলবার (১৮ আগস্ট) যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার

আপডেট : ০২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬