ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আগুনে দুইটি বসতঘর ও গরুসহ গোয়ালঘর পুড়ে নিঃস্ব হলেন কৃষক হুমায়ুন কবির

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৪২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 129

হাজীগঞ্জে আগুনে দুইটি বসতঘর, গরু ও বাছুরসহ গোয়ালঘর পুড়ে নিঃস্ব হয়েছেন, কৃষক মো. হুমায়ুন কবির কবির পাটওয়ারী। বুধবার দিবাগত রাতে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাতানিশ গ্রামের নতুন পাটওয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সারাজীবনের সঞ্চয় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোয়ালঘর আগুনে পুড়তে দেখেন হুমায়ুন কবির পাটওয়ারী। এ সময় তার ডাক-চিৎকারে ঘরে থাকা পরিবারের সদস্যরা বের হন এবং আশপাশের এলাকার মানুষ ছুটে আসেন। স্থানীয়রা ফায়ার সার্ভিস কার্যালয়ে ফোন দিয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও কোন লাভ হয়নি। আগুনের ভয়াবহতার কারণে কেউ বসতঘরের কাছেই যেতে পারেনি।

খবর পেয়ে ফায়ার কর্মীরা ওই বাড়ির সামনে গেলেও পর্যাপ্ত পথ না থাকায় ফায়ার সার্ভিসের গাড়িটি অগ্নিকাণ্ডস্থলে যেতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তৎক্ষনে দুইটি বসতঘর, একটি রান্নাঘর, গরু ও বাছুর’সহ একটি রান্নাঘর এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, তৈজসপত্র, টিভি, ফ্রিজসহ অন্যান্য ইলেকট্রনিক্স পন্য ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ভস্মিভূত হয়।

ক্ষতিগ্রস্ত হুমায়ুন কবির কান্নাজড়িত কণ্ঠে জানান, তার সারাজীবনে সঞ্চয় দিয়ে বসতঘর দুইটিকে আপনমনে সাজিয়ে ছিলেন। এর মধ্যে গত ৯ আগস্ট এক লাখ ২০ হাজার টাকা ঋণ (লোন) নিয়েছেন। সেই টাকাও ঘরে ছিলো। তার স্ত্রী ও পুত্রবধূর স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। অবশিষ্ট বলতে তাদের পরনের কাপন ছাড়া আর কিছুই নেই। এসময় তিনি জানান, গোয়ালঘরের বিদ্যুৎতের তার (ক্যাবল) থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি তাৎখনিক ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুমায়ুন কবির পাটওয়ারীর হাতে কিছু নগদ অর্থ তুলে দেন

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

হাজীগঞ্জে আগুনে দুইটি বসতঘর ও গরুসহ গোয়ালঘর পুড়ে নিঃস্ব হলেন কৃষক হুমায়ুন কবির

আপডেট : ১২:৪২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬