ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 75

সংগৃহীত ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রীরা।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত দুই নেতার সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ধর্ম মন্ত্রণালয়ের মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত মন্ত্রীরা সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা

আপডেট : ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬