ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 115

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ বলাখাল পৌর ১নং ওর্য়াড মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু।

বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু বলেন, “আমি অ্যাডভোকেট ওমর ফারুক টিটু। হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধেররা খান বাড়ি আমার বাড়ি। আমি আপনাদেরই প্রতিবেশী। বর্তমানে আইন পেশার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি। আমি যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি।”

তিনি বলেন, “আমি আজ আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এসেছি। প্রতিবেশীরা সবসময় একে অপরের বিপদে-আপদে এগিয়ে আসে। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর দায়িত্ব ও অধিকার রয়েছে। মনসা পূজা আপনাদের একটি বার্ষিক ধর্মীয় উৎসব। এছাড়াও দুর্গাপূজা, লক্ষ্মীপূজাসহ বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে যাই।”

অ্যাডভোকেট টিটু আরও বলেন, “আমরা যারা রাজনীতি ও সমাজনীতি করি, আমাদের মূল লক্ষ্য মানুষের পাশে থেকে কাজ করা। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছি। নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, পূজা মণ্ডপের সভাপতি আশিক সাহা, সাধারণ সম্পাদক তারেক সাহা, কোষাধ্যক্ষ শুভ সাহা, সাবেক সভাপতি জীবন কৃষ্ণ সাহা এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সাহা।

এছাড়াও পূজা মণ্ডপের ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু

আপডেট : ১০:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬