ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শামীমের উপর হামলার অভিযোগ, ছাত্র দলের কয়েকজন নেতা-কর্মী আহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 123

রাজারগাঁও বাজারে হামলা পাল্টা হামলার ছবি ভিডিও থেকে নেয়া।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি শামীমের ওপর স্থানীয় ইউপি সদস্য শাহাদাত ও তার বাবা বিএনপি নেতা শাহআলমের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

ভূক্তভোগিরা জানায়, বিদশে থেকে পাঠানো মালামালকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। মালামাল ফেরত দেওয়া এবং অর্থ লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি শামীমের অভিযোগ, তার এক নিকটাত্মীয় প্রবাস থেকে কিছু মালামাল ইউপি সদস্য শাহাদাতের ভাগনা কাশেমের কাছে পাঠান। দেশে আসার পর ওই মালামাল ফেরত চাইলে কাশেম কয়েকটি মালামাল রেখে দেন বলে দাবি করেন তিনি।

অন্যান্য মালামাল ফেরত পাওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহাদাতের সঙ্গে যোগাযোগ করা হলে মালামাল দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে প্রায় ২৫ হাজার টাকা নেয়। তার পরেও অনেক মালামাল ফেরত দেয়নি।

এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। শামীমের দাবি, একপর্যায়ে ইউপি সদস্য শাহাদাত, তার ভাই মোশাররফ এবং তাদের বাবা ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম দলবল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।

এতে তিনি নিজেসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন।

রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, “শাহাদাত বর্তমানে প্রভাবশালী আওয়ামী লীগের দোসর। তার বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে। তার বাবা

৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। আমরা শাহ আলমের পদত্যাগ এবং নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।”

অভিযুক্ত ইউপি সদস্য শাহাদাত বলেন, “প্রবাসীর মালামাল নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। বিবাদ সমাধান করতে গিয়ে কথা কাটাকাটি ও মারামারি হয়েছে। আমি এ বিষয়ে মাননীয় এমপি মহোদয় ও প্রশাসনের কাছে বিচার চাই।”

অন্যদিকে, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমের বক্তব্য পাওয়া যায়নি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মান্নান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শামীমের উপর হামলার অভিযোগ, ছাত্র দলের কয়েকজন নেতা-কর্মী আহত

আপডেট : ০৯:০০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬