ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মৈশামুড়া বাজারে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও প্রবাসী আকতার হোসেন নসুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোজাহেদুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক খালেকুজ্জামান শামীম, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মেহেদী হাছান নাহিদ, আব্দুল ওয়াদুদ শেখ ও কামাল উদ্দিন শেখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শামীম পাটোয়ারী, এলাকার সমাজসেবক ইমান হাজী, আলাউদ্দিন রুবেলসহ ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এসব কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

আপডেট : ১২:০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬