ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 99

হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌর বিএনপির আহবায়ক মো. আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সারওয়ার হোসেন ভুলু মুন্সীর যৌথ স্বাক্ষরিতপত্রে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে আগামি ৭ দিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন, মো আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসেন (ডাক্তার) ও সাংগঠনিক সম্পাদক মো. শুকুরুল আলম।

এদিকে পৌর ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদনে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নবাগত সভাপতি মো. আব্দুল মমিন সরকার ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন কাজী। তারা পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক প্রতিক্রিয়ায় তারা ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন 

আপডেট : ১২:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬