ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর রবিবার বিদ্যালয়ের হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে এবং শিক্ষক মো. তারেক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান।

সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান বৃদ্ধি, নিয়মিত ক্লাস নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ঢালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকার, রাজারগাঁও ইউনিয়নের সমাজসেবক মো. কামরুজ্জামান নেছার, মো. রফিকুল ইসলাম রনি, আ. সাত্তার বকাউল, বিদ্যালয়ের শিক্ষক মো. মওদুদ আহমেদ ও মো. শরীফ উল্যাহ ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার মান উন্নত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা এবং নিয়মিত যোগাযোগ অত্যন্ত জরুরি। পাশাপাশি ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়ালেখার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন ।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬