ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 141

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসা প্রতিষ্ঠানে পৃথকহারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খাদ্যদ্রব্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বাজারজাতকারী প্রতিষ্ঠানের খাবার দ্রব্য সংরক্ষণ ও বিক্রয় এবং অনুমোদনবিহীন নিম্ন মানের খাদ্য বিক্রয়ের অপরাধে এ জরিমানা আরোপ ও আদায় করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জানা গেছে, এদিন বিকালে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী মা মনিহারি স্টোরে ৫ হাজার, আলবি প্যাকেজিং হাউজে ৫ হাজার, আরা বিস্কুট হাউজে ৫ হাজার এবং সোহেল সাজ স্টোরে ৫ হাজার টাকাসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদা করা হয়।

এসময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। অভিযুক্ত ও জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতায় পরিচালিত অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংবাদকর্মীদের জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১০:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬