ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ভ্রাম্যমান আদালতের অভিযান-

হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট: ড্রেজার পাইপ ধ্বংস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • 157

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিচারকের নির্দেশনায় ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভাধীন ২নং ওয়ার্ড দক্ষিণ বলাখালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

এদিন লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অনুমতি ছাড়া একটি পুকুর ভরাট ও সেচ দিয়ে পানি নিস্কাশন করে অপর একটি পুকুর ভরাটের লক্ষ্যে ড্রেজার পাইপ স্থাপন করে রাখায় তিনি ড্রেজারের পাইপগুলো ভেঙ্গে ধ্বংস করার নির্দেশনা দেন।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন, ওই এলাকার মৃত স্বদেশ নারায়ন সাহার ছেলে অক্ষয় কুমার সাহা। তিনি একই এলাকার রতন কুমার সাহা, প্রবীর সাহা, ধেররা এলাকার জাহাঙ্গীর আলম ও মকিমাবাদ এলাকার কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে একটি পুকুর ভরাট এবং অপর একটি পুকুর ভরাটের লক্ষ্যে ড্রেজার পাইপ স্থাপনের সত্যতা নিশ্চিত হওয়ায় এবং ড্রেজারের ব্যবহারকারী কাউকে না পেয়ে পাইপগুলো ধ্বংসের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী যেকোনো ধরনের জলাধার, নালা বা পুকুর ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তাই, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার পাইপগুলো ধ্বংস করা হয়েছে। তবে অভিযোগকারীদের সম্পত্তিগত বিরোধের বিষয়টি আদালতে বিচারাধানী। বিষয়টি আদালত দেখবেন।

এদিকে অভিযোগে অক্ষয় কুমার উল্লেখ করেন, সাবেক ২০০ হাল ৮৬নং বলাখাল মৌজা বিএস-১৩৯১ এবং বিএস ১/১নং খতিয়ানভুক্ত ৩৪৮৩ ও ৩৫৩৮নং দাগে বাড়ী মোঃ ৩টি পুকুর, ৩৫২৮নং দাগে ডোবা ৫৮১৮, ৫৮৩৩ ও ৫৮৩৪নং দাগে নাল ভূমি আমরা পৈত্রিক ওয়ারিশ সূত্রে তিনি ও তার পরিবার মালিক দখলকার।

এরমধ্যে বিএস ১/১নং খতিয়ানের ৩৪৮৩নং দাগের পুকুর এবং ৩৪৮৪নং দাগে ডোবা, ৫৮১৮, ৫৮৩৩ ও ৫৮৩৪নং দাগের নাল ভূমি নিয়ে বিবাদী রতন কুমার সাহা ও প্রবীর সাহার সাথে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, চাঁদপুর দেওয়ানী মোকদ্দমা নং-৩১৭/২০২১ইং বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

এমতাবস্থায় বিবাদীরা আদালতের আইন অমান্য করে গায়ের জোরে এবং পেশিশক্তি বলে বিরোধীয় পুকুরে ড্রেজার মেশিন দিয়া বালু দ্বারা ভরাট করে। তিনি বাধা দিলে বিবাদীরা প্রকাশ্যে তাদেরকে হুমকি-ধমকি প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ভ্রাম্যমান আদালতের অভিযান-

হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট: ড্রেজার পাইপ ধ্বংস

আপডেট : ০৮:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬