ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 172

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন (সংসদ সদস্যদের বাসভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে গলায় ফাঁস নেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ওসি চ্যানেল 24 কে এমপির স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত হয় এবং গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬