ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে রাতে অযাচিত ঘোরাফেরা, ২১ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 26

চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ২১ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, আটক কিশোররা রাতের বেলায় বিভিন্ন এলাকায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করছিল। তাদের থানায় এনে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি।

পরে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। এ সময় অভিভাবকরা ভবিষ্যতে তাদের সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন। পুলিশ তাদের সন্তানদের প্রতি সতর্ক নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়।

পরবর্তীতে আটক কিশোরদের বিষয়ে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। তাই প্রথমবারের মতো আটকের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশোধনের সুযোগ হিসেবে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের রাতে অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

‘আমার সব সময় গরিব ছেলেই পছন্দ‘

শাহরাস্তিতে রাতে অযাচিত ঘোরাফেরা, ২১ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ

আপডেট : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬