ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া-সংস্কৃতির চর্চায় শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের আহ্বান এমপি মমিনুল হকের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • 20

চাঁদপুরের শাহরাস্তিতে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. মমিনুল হক।

উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; একজন শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা। এ ক্ষেত্রে বিদ্যালয়ের পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে পারে। পাঠ্যবইয়ের পাশাপাশি ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, মুক্তচিন্তা ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তার পরিধি বিস্তৃত হবে।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। অন্যদিকে সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়। তাই মেধাবী ও সুনাগরিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বিত চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ইউসুফ রূপনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পাঠাভ্যাস বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ পাঠাগার শিক্ষার্থীদের বইমুখী করে তুলতে পারে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত বই পড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয়

ক্রীড়া-সংস্কৃতির চর্চায় শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের আহ্বান এমপি মমিনুল হকের

ক্রীড়া-সংস্কৃতির চর্চায় শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের আহ্বান এমপি মমিনুল হকের

আপডেট : ১১:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬