ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সড়ক থেকে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পিলার সরানোর লক্ষ্যে

জেলা প্রশাসকের সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 26

হাজীগঞ্জ বাজার ও বলাখাল বাজার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা বৈদ্যুতিক পিলারগুলো নিরাপদ দূরত্বে স্থানান্তরের বিষয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বাজারের সড়ক নিরাপত্তা, পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা এবং ৪২টি বৈদ্যুতিক পিলার নিরাপদ স্থানে স্থানান্তরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, শিল্পবিষয়ক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, বাণিজ্য সম্পাদক মো. আশ্রাফ আলী এবং ওয়ার্ড কমিশনার মো. হাছান ও মো. শাহাদাত হোসেন মিশু উপস্থিত ছিলেন।

এদিকে বিষয়টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, লক্ষ্মীপুরেও সড়ক থেকে বৈদ্যুতিক পিলার সরানো নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হয়েছে। সেখানে কিভাবে সমাধান করা হয়েছে, তার খবর নিচ্ছি। আশাকরি, আমরা দ্রুত একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।

নেতৃবৃন্দ জানান, গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এ আঞ্চলিক মহাসড়কে বৈদ্যুতিক পিলার থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। পাশাপাশি বিদ্যুতের উচ্চ সঞ্চালন লাইনের কারণে মারাত্মক দুর্ঘটনা ও প্রাণনাশের ঝুঁকিও রয়েছে। তাই, জননিরাপত্তার সড়ক থেকে নিরাপদ দূরত্বে বৈদ্যুতিক পিলার স্থানান্তর জরুরি।

ট্যাগস :
জনপ্রিয়

জেলা প্রশাসকের সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

সড়ক থেকে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পিলার সরানোর লক্ষ্যে

জেলা প্রশাসকের সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

আপডেট : ০৮:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬