ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 273

ছবি-ত্রিনদী

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা এবং বেল্লাল হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া দুজন হলেন—কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)। তারা দুজনেই ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতেন। পরবর্তীতে তার মা কামাল খলিফাকে বিয়ে করেন এবং তারা পাশের জমিতে নতুন বাড়ি করে একসঙ্গে বসবাস শুরু করতেন। তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই সৎ বাবা কামাল খলিফা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখিয়ে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণ করতেন। বিষয়টি মাকে জানালে তিনি মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে গত ১ এপ্রিল সকালে মায়ের অনুপস্থিতির সুযোগে সৎ বাবা তাকে প্রথম ধর্ষণ করেন এবং ঘটনা প্রকাশ না করতে ভয় দেখান।

এছাড়া প্রায় তিন মাস আগে কামালের পরিচিত ও আত্মীয় বেল্লাল হোসেন হাওলাদার ওই ধর্ষণের ঘটনার একটি ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই এবং এরপরেও বিভিন্ন সময়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন বেল্লাল।

গত ৩০ সেপ্টেম্বর তরুণীর মায়ের সন্দেহ হলে তিনি মেয়ের ওপর নজরদারি শুরু করেন। ওইদিন সকালে মা বাইরে অবস্থান করার সময় সৎ বাবা কামালের কক্ষে প্রবেশ করলে মা গিয়ে তাদের হাতেনাতে ধরার চেষ্টা করেন। এ সময় কামাল ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে তরুণী তার মায়ের কাছে সব খুলে বললে, মা তাকে নিয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

ফজরের আযান দেয়ার সময় মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

আপডেট : ০৯:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬