ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেসকনফারেন্স অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভাটি সম্পন্ন হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং দেশব্যাপী সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়।উক্ত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, সাহারাস্তি প্রেস ক্লাবের সাবেক  সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সভাপতি মাসুদ রানাসহ সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ এবং সাংবাদিক মাইনুল ইসলাম কাজল। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, প্রান্তিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফ্যামিলি কার্ড কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে। সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিতকরণের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং এই মহতী উদ্যোগকে সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেসকনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ০৯:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬