ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, নিয়মিত টহল এবং কন্ট্রোল রুম স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পূজামণ্ডপের নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক রাখতে হবে। গুজব প্রতিরোধ এবং ভবঘুরে ও সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, তথ্য আপা তাসলিমা খানম, সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেজবাহ উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন।

সভায় উপজেলার ১৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা তাঁদের মতামত ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়েদ কবির বাহাদুর, সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন লিটন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আলম বেলাল, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ ও সাংবাদিক মাইনুল ইসলাম কাজলসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, গুজব প্রতিরোধ এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

শাহরাস্তিতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট : ০৯:২২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬