ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে তোলপাড়

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ভিডিওটি শেয়ার করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মঙ্গলবার ভোরে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে মিছিলটি বের করা হয়। পরে দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করেন সুজন।

ভিডিওটি পোস্ট করার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা সুজনকে স্বাগত জানিয়ে সেটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন জানান, লাকসাম, মনোহরগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সকালে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মিছিলের ভিডিওর লিংক তিনি পেয়েছেন। তাঁর ধারণা, মিছিলটি আগেই করা হয়েছে, মঙ্গলবার শুধু ভিডিওটি পোস্ট করা হয়েছে। তিনি আরও জানান, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চন্ডিপুর এলাকায় মিছিলটি বের করা হয়ে থাকতে পারে। পূজার নিরাপত্তায় পুলিশ ব্যস্ত থাকার সুযোগ তারা কাজে লাগিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান,বিস্তারিত তথ্য জেনে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

পরিস্কার গোয়েন্দা তথ্য আছে দুইপক্ষ এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে তোলপাড়

আপডেট : ০৭:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬