ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হাজীগঞ্জে নবগঠিত অলিপুর ইউনিয়নে সংসদ সদস্য ইঞ্জি মমিনুল হক’কে সংবর্ধনা

আওয়ামী লীগের সময়ে বিএনপির নেতা-কর্মীরা গাছতলে আর ধান ক্ষেতে ঘুমিয়েছে আর বিএনপির আমলে তারা নিজ ঘরে শান্তিতে ঘুমায়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 62

হাজীগঞ্জ উপজেলার নবাগত ১৩নং অলিপুর ইউনিয়নের পক্ষ থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা বিএনিপর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু পাটওয়ারী সভাপতিত্বে সংর্বধিত অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, পূর্বে হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাথে ছিলেন। এতে করে তিনটি বা চারটি ওয়ার্ডে নিয়মানুযায়ী বরাদ্ধ পেতেনে। কিন্তু এখন একটি ইউনিয়নের বরাদ্ধ পাবেন।

তিনি বলেন, কৈয়ারপুল থেকে অলিপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তার যে বেহাল দশা, তা আমি নিজে দেখেছি। আশাকরি, আগামি তিন মাসের মধ্যে রাস্তার সংস্কার কাজ শুরু হবে। ধারাবাহিকভাবে সকল সরকারি সুবিধার পাশাপাশি নতুন ইউনিয়ন হিসেবে বাড়তি বরাদ্ধ পাবেন। এতে করে এই ইউনিয়নের মানুষ উপকৃত হবে।

রাজনৈতিক দিক উল্লেখ করে ইঞ্জি. মমিনুল হক বলেন, শুধুমাত্র বিএনপি নয়, নতুন ইউনিয়নের সুফল সকল রাজনৈতিক দল ভোগ করবে। অথচ আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা গাছতলে ও মাঠে-ঘাটে ঘুমিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমায়। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।

ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন নিরবের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, ইউনিয়নের পক্ষে বিএনপি নেতা ফজলুল হক মজুমদার, যুবদল নেতা মামুনুর রহমান মজুমদার, স্বেচ্ছাসেবক নেতা শাহজালাল রাসেল, ছাত্রদল নেতা সজিব হোসেন ও মহিলা নেত্রী তানিয়া আক্তার। এছাড়া বক্তব্য রাখেন, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

বক্তব্য শেষে নবাগত ইউনিয়ন গঠনে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অলিপুর উচ্চ বিদ্যালয়, অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতিকুল্লাহ পাঠান, আব্দুর রব ঢালী, প্রবাসী মাসুদ মিজি, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তি বিশেষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বয়াক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান রানা, শরীফ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন উপস্থিত ছিলেন।

এছাড়া অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল সদস্য, সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও অলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সার্বিক প্রচেষ্টায় হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে পুর্নগঠন করে অলিপুর ইউনিয়ন গঠন করা হয় এবং উপজেলার ১৩নং অলিপুর ইউনিয়ন হিসেবে গত ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারী করেন জেলা, প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং গত ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নবাগত ইউনিয়ন হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়। যার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন।

ট্যাগস :
জনপ্রিয়

পরিস্কার গোয়েন্দা তথ্য আছে দুইপক্ষ এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

হাজীগঞ্জে নবগঠিত অলিপুর ইউনিয়নে সংসদ সদস্য ইঞ্জি মমিনুল হক’কে সংবর্ধনা

আওয়ামী লীগের সময়ে বিএনপির নেতা-কর্মীরা গাছতলে আর ধান ক্ষেতে ঘুমিয়েছে আর বিএনপির আমলে তারা নিজ ঘরে শান্তিতে ঘুমায়

আপডেট : ০৮:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬