ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও প্রকাশ, সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 40

Oplus_131072

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল হওয়ার পর মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বাড়ি-ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে ওই ব্যক্তির বাড়ি-ঘর ভাঙচুর করেন। তাইজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পরে এই ভাঙচুরের ঘটনা ঘটে। তবে বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

ট্যাগস :

আপত্তিকর ভিডিও প্রকাশ, সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা

আপত্তিকর ভিডিও প্রকাশ, সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা

আপডেট : ০৪:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬