ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাবাঘরে গিয়ে বিচার দেব :স্ত্রী চলে গেছে অন্য যুবকের সঙ্গে, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 2

ছবি-ত্রিনদী

স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন—এমন অভিযোগ তুলে সৌদি আরবে দুধ দিয়ে গোসল করেছেন প্রবাসী আজিজ আকন্দ। নয় বছরের সংসার ও ছয় বছরের মেয়েসন্তান রেখে স্ত্রী চলে গেছেন বলে দাবি তাঁর। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুধ দিয়ে গোসলের ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে আজিজকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম স্ত্রীকে, ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে। আমি কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দেব।’

আজিজ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে যান। প্রায় নয় বছর আগে শান্তনা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ছয় বছরের একটি মেয়েসন্তান রয়েছে।

আজিজের অভিযোগ, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তাঁদের মেয়েকে বাড়িতে রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন তাঁর স্ত্রী। এ সময় তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারও নিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

স্ত্রীর চলে যাওয়ার ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বৃহস্পতিবার সকালে সৌদি আরব থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেন আজিজ। এ সময় দুধ দিয়ে গোসলের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার আজিজের পরিবারের সদস্যরা মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে শান্তনা আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, আজিজের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

কাবাঘরে গিয়ে বিচার দেব :স্ত্রী চলে গেছে অন্য যুবকের সঙ্গে, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী

কাবাঘরে গিয়ে বিচার দেব :স্ত্রী চলে গেছে অন্য যুবকের সঙ্গে, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী

আপডেট : ১২:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬