ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 21
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) দুপুরে যুব র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক, সনত্রপত্র ও সম্মাননা ক্রেস্ট এবং গাছের চারা বিতরণ, মশক নিধন, ঝোপঝাড় পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এদিন উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন,।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস নিসা, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু, যুব সংগঠক এনায়েত মজুমদার, মো. জহিরুল ইসলাম, সফল উদ্যোক্তা নাভিনা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটওয়ারী।
বক্তব্য শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ, সফল যুব সংগঠক ও উদ্যোক্তাদের মাঝে সনত্রপত্র বিতরণ এবং গাছের চারা বিতরণ বিতরণ করা হয়।
 অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, উম্মে হাবিবা ও গীতা থেকে পাঠ করেন, সাথী রানী দাস।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাশেদুল আলমের উপস্থাপনায় আলোচনার সভার পূর্বে উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকায় মশক নিধন ও ঝোপঝাড় পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন:সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন 

আপডেট : ১১:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬