ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ১ হাজার ৯২০ শিক্ষার্থী

মেধাবীরাই গড়বে সোনার বাংলা’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)-এর বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ৯২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠিত শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় ফাউন্ডেশনটি শিক্ষা ও মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।

ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে ও ইকবাল হোসেন।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরা। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয়

আপডেট : ১১:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬