ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কর্মস্থলে ঘুমন্ত শিশু: দেখে দোলনা উপহার দিলেন ইউএনও

মায়ের কর্মস্থলে এসে টেবিলের ওপর ঘুমিয়ে পড়েছিল দেড় বছর বয়সী শিশু। বিষয়টি নজরে আসতেই শিশুটির স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে তাৎক্ষণিক একটি দোলনা উপহার দিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন। তাঁর এমন মানবিক উদ্যোগ উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, পৌরসভায় মাস্টার রোলে দৈনিক হাজিরাভিত্তিক কর্মরত শিরিন আক্তার স্বর্ণার সঙ্গে তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তানও কর্মস্থলে এসেছিল। একপর্যায়ে ক্লান্ত হয়ে শিশুটি মায়ের কর্মস্থলের টেবিলের ওপর ঘুমিয়ে পড়ে। বিষয়টি ইউএনওর নজরে এলে তিনি শিশুটির কষ্ট ও অসুবিধার কথা বিবেচনা করে তাৎক্ষণিক একটি দোলনার ব্যবস্থা করে উপহার দেন।

দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি অধীনস্থ কর্মীদের পারিবারিক ও মানবিক বিষয়েও তাঁর এমন সহমর্মিতা উপস্থিত সবার মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই তাঁর এ উদ্যোগকে একজন দায়িত্বশীল প্রশাসকের মানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দ্রুত সমস্যা সমাধানের সুযোগ করে দিতে নিজের অফিসকক্ষের দরজায় ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ বার্তা সংবলিত নির্দেশনা দিয়ে আলোচনায় আসেন ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন। তাঁর এসব জনবান্ধব ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের।

ট্যাগস :
জনপ্রিয়

রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

মায়ের কর্মস্থলে ঘুমন্ত শিশু: দেখে দোলনা উপহার দিলেন ইউএনও

আপডেট : ০৯:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬