ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ পটুয়াখালীর যুবক গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • 38

ছবি-ত্রিনদী

চাঁদপুর সদর নৌ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ রুবেল বেপারী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে চাঁদপুর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গাঁজাসহ আটক করা হয়।

গ্রেপ্তার রুবেল বেপারী পটুয়াখালী সদর থানার মিঠাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আজাহার বেপারী এবং মাতার নাম মোসা. রানী বেগম।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন, তিনি কুমিল্লা বাসস্ট্যান্ড থেকে গাঁজা সংগ্রহ করে পটুয়াখালী সদর এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয়

৮ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেফতার

চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ পটুয়াখালীর যুবক গ্রেপ্তার

আপডেট : ১০:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬