ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 14
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বিদ্যালয়ের সহ-সভাপতি কাজী জিয়াউর রহমান, প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা।
সহকারী শিক্ষক মো. মাহবুব আলমের উপস্থাপন বক্তব্য শেষে আসন্ন ৫ম শ্রেণির তৃতীয় প্রান্তিক (বার্ষিক) পরীক্ষা, বৃত্তি পরীক্ষা ও ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় সফলতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন, স্কুল মসজিদের ইমাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শারমিন আক্তার, ইমরান হোসেন, উম্মে আছমা, সালমা আক্তার, ফারুক হোসেন বাদল, আবুল কাশেম তানিয়া সুলতানাসহ শিক্ষক, অভিভাবক ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

নাশকতা নয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত: ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

আপডেট : ১১:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬